মহালয়া আর দুৰ্গা পুজো : আমার সেকাল
(Picture Courtesy: Google) আজ মহালয়া , দেবী পক্ষের সূচনা কিন্তু আজ আশ্বিন মাসের শারদ সকাল বা সন্ধ্যে নয় , এই মহালয়াতে পুজো পুজো গন্ধ আসেনি কারণ দুর্গা পুজো আসবে এক মাস বাদে | কিন্তু মহালয়া আশা মানেই ছোটবেলার অনেক কিছু স্মৃতি চোখের সামনে পর পর ভেসে উঠলো | তখন আমরা,মানে আমি আর আমার ভাই, (৭/৮ বছর বয়েস) দাদু আর বাবার কাছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর চন্ডীপাঠের গল্প শুনেছি | সেটা নিজের কানে সোনার সৌভাগ্য হয়েছিল আকাশবাণী কলকাতাতে | আগের রাতে রেডিও স্টেশন tune করে ঘড়িতে alarm সেট করে ঘুমোতে যাওয়া, শোওয়ার আগে বার বার reminder দেয়া মাকে "কাল কিন্তু ডেকে দেবে শুনবো |" ভোর ৪-টের অ্যালার্ম, প্রায় ঘুমিয়ে ঘুমিয়ে রেডিওটা ও করে আবার বিছানায়, কিন্তু কান একেবারে রেডিওর দিকে......ঘুম কখন কেটে যেত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর শুনতে শুনতে, টের পেতাম না | ঠিক ৫টাতে TV তে Doordarshan এ মহালয়া দেখার ইচ্ছে আরো বেড়ে যেত রেডিও শুনতে শুনতে, কারণ এতক্ষণ যা শুনেছি সেটা চাক্ষুষ দেখাও চাই, তাই brush করে সোজা টিভির সামনে | তার সাথে বো...